ফলাফলে তলানিতে কুমিল্লা বোর্ড, ভিক্টোরিয়া কলেজে সাফল্যের জোয়ার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫ ১১:৪৯ এএম
মো. রাকিব হোসেন।।
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ৫ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। এ কলেজ থেকে ১ হাজার ৪২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৩০৫ জন। পাসের হার ৯১ দশমিক ৯৭। বোর্ডেও সরকারি কলেজগুলোর মধ্যে ফলাফলে নাম্বার ওয়ান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। গতকাল এই ফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, বিজ্ঞান বিভাগে ৬২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৯৯ জন। বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৯৯। জিপিএ৫ পেয়েছে ৩৪৯ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৪৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪১৬ জন। পাসের হার ৮৮ দশমিক ১৩। জিপিএ৫ পেয়েছে ৭৪ জন। মানবিকে ৩৩৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯০ জন। পাসের হার ৮৭ দশমিক ০৮ জন। জিপিএ৫ পেয়েছে ৫৬ জন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলে পাসের হার ও জিপিএ৫ আরও বাড়তো। আমরা শিক্ষার্থীদের ওপর গত এক বছর মনিটরিং বাড়িয়ে ছিলাম।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা